আগরতলা: আগরতলার রাধানগর এলাকায় পথচারী এক বয়স্ক মহিলাকে ধাক্কা দিল মালবোঝাই একটি নম্বরবিহীন টমটম। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা।জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা টমটমটি ওই বয়স্ক মহিলাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটমটি আটক করে। পাশাপাশি চালককেও আটক করে পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়।নম্বরবিহীন টমটমটি কীভাবে রাস্তায় চলাচল করছিল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাধানগরে বয়স্ক পথচারীকে ধাক্কা টমটমের, আহত মহিলা হাসপাতালে
