Headlines

পাতালকন্যার প্লান্টেশনের বাউন্ডারি নষ্টের অভিযোগ, ঘটনাস্থলে নেত্রী

তেলিয়ামুড়া: দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন ওয়াথিলং এলাকায়। অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি পাতালকন্যা জমাতিয়া।জানা গেছে, দীর্ঘদিন খালি পড়ে থাকা পৈতৃক সম্পত্তিতে সম্প্রতি প্লান্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে প্লান্টেশনের বাউন্ডারির একটি অংশ কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে পাতালকন্যা জমাতিয়া ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে প্লান্টেশনের বাউন্ডারির একটি অংশ কেটে ক্ষতি করা হয়েছে। দীর্ঘদিন পর সম্পত্তিতে কাজ শুরু করার পর এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।পাতালকন্যা জানান, বিষয়টি ইতিমধ্যেই কল্যাণপুর থানাকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।তবে কে বা কারা বাউন্ডারির অংশ ক্ষতিগ্রস্ত করেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *