Headlines

৬০ ঊর্ধ্বদের ‘সিনিয়র সিটিজেন কার্ড’ দেওয়ার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি আশীষ সাহার

আগরতলা: রাজ্যের ৬০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য ‘সিনিয়র সিটিজেন কার্ড’ চালুর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।গতকাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে প্রবীণ নাগরিকদের স্বার্থে এই কার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তাঁর বক্তব্য, প্রবীণ নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা ও বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই ধরনের পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।এদিন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য দ্রুত ‘সিনিয়র সিটিজেন কার্ড’ প্রদানের ব্যবস্থা করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *