Headlines

মাত্র ৬ দিনের নতুন বোলেরো! রাতের অন্ধকারে খুলে নিয়ে গেল গাড়ির চাকা

সিধাইয়ে চাঞ্চল্য! মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা বাড়ির সামনে থেকে খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চোরের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিধাই থানাধীন শনি বাজার এলাকায়।জানা যায়, শনি বাজার এলাকার বাসিন্দা স্বপন দেববর্মা মাত্র ছয় দিন আগে একটি বোলেরো পিকআপ গাড়ি কেনেন। প্রতিদিনের মতো রাতেও গাড়িটি বাড়ির সামনেই রাখা ছিল। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটির চাকা খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা।ঘটনাটি নজরে আসার পরই পুলিশকে খবর দেন গাড়ির মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সিধাই থানার পুলিশ।স্বপন দেববর্মার দাবি, এই নিয়ে দ্বিতীয়বার তাঁর গাড়ির চাকা চুরি হয়েছে। তাঁর সন্দেহ, নেশাগ্রস্তদের একটি দল এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ।বাড়ির সামনে থেকে একেবারে নতুন গাড়ির চাকা চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায় কি না, সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *