Headlines

হাত জোড় করে মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ দম্পতির

জীবনের সায়াহ্নে এসেও থামেনি সংগ্রাম। সরকারি ভাতা, ঘর কিংবা বিপিএল কার্ড—কোনও সুবিধাই পাননি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের মুরারী পাড়ার দরিদ্র জনজাতি বৃদ্ধ দম্পতি চন্দ্র কুমার দেববর্মা ও তাঁর স্ত্রী সুখিনি দেববর্মা।চন্দ্র কুমার দেববর্মার বয়স ৭০ বছর এবং তাঁর স্ত্রী সুখিনি দেববর্মার বয়স ৬৫ বছর। বয়সের ভারে দু’জনেরই চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে এসেছে। তবুও সংসার চালাতে এখনও অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে তাঁদের।অভাব-অনটনের এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে বার্ধক্য ভাতা ও সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের আশা, সরকারি প্রকল্পের আওতায় এনে এই অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াবে প্রশাসন।ঠিকানা: জম্পুইজলা ব্লক, চিকনছড়া ভিলেজ, ৪ নম্বর ওয়ার্ড, মুরারী পাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *