Headlines

সোনার তরীতে বিজেপি–তিপরা মথার গুরুত্বপূর্ণ বৈঠক

আগামী দিনের রাজনৈতিক সমীকরণ ও সাংগঠনিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিজেপি ও তিপরা মথার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলার সোনার তরী গেস্ট হাউসে।বৈঠকে দুই দলের নেতৃত্ব ও প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সংগঠন এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।আগরতলায় অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে কৌতূহল। দুই দলের নেতৃত্বের মধ্যে আলোচনার পর আগামী দিনে কী ধরনের সিদ্ধান্ত সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *