‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার বার্তা নিয়ে চলছিল ফুটবল টুর্নামেন্ট। আর সেই ম্যাচ চলাকালীনই নেশা কারবারির সন্ধানে সোনামুড়ার খেলার মাঠে হানা দিল পুলিশ।পুলিশের অভিযানের জেরে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় ফুটবল ম্যাচ। মাঠজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে শেষ পর্যন্ত নেশা কারবারির সন্ধান মেলেনি বলেই জানা গেছে। ফলে অভিযান শেষে খালি হাতেই মাঠ ছাড়তে হয় পুলিশকে।নেশার বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মাঝেই পুলিশের এই অভিযান ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা।
ফুটবল ম্যাচের মাঝেই পুলিশের হানা! নেশা কারবারির খোঁজে সোনামুড়া মাঠে চাঞ্চল্য
