সোনামুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার এক ড্রাগ পেডলারকে জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ধৃতকে সোনামুড়া থানায় বিশেষ পুলিশ টিম জিজ্ঞাসাবাদ করছে।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে উঠে আসা নামগুলির সত্যতা যাচাইয়ের কাজ চলছে। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সহযোগিতায় ওই ব্যক্তিদের সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চলতি বছরের ১৯ জুন আরও এক ব্যক্তিকে ড্রাগ পেডলার হিসেবে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি সোনামুড়া জেল হেফাজতে রয়েছেন।তদন্তের অগ্রগতির সঙ্গে মাদক কারবারের নেটওয়ার্কের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
সোনামুড়ায় মাদকচক্রের খোঁজে পুলিশ, ধৃত ড্রাগ পেডলারের জেরায় মিলল একাধিক নাম
