রাধানগর: বিশ্ব ক্লিনআপ ডে উপলক্ষে ২০ সেপ্টেম্বর কুলেশনগরে স্বচ্ছতা অভিযান চালাল অসম রাইফেলস। অভিযানের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হয়।এদিন অসম রাইফেলসের জওয়ানরা কুলেশনগর এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বর্জ্য যথাযথভাবে নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ব ক্লিনআপ ডে-তে কুলেশনগরে অসম রাইফেলসের স্বচ্ছতা অভিযান
