আগরতলা শহরে পরপর চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। কৃষ্ণনগর এলাকা থেকে অটো চুরি এবং আগরতলা শহরের অন্য একটি স্থান থেকে বাইক চুরির ঘটনায় পৃথকভাবে অভিযান চালিয়ে মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া অটো ও বাইকও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, চুরির অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পশ্চিম থানার বিশেষ টিম। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে চুরি যাওয়া অটো ও বাইক উদ্ধার করা সম্ভব হয়।ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে পশ্চিম থানার ওসি সনজিত সেন জানান, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনও চুরি বা অপরাধের সঙ্গে তাদের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।চুরি যাওয়া যানবাহন উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মালিকদের মধ্যে। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।
কৃষ্ণনগরে অটো চুরি, শহরে বাইক চুরি—পশ্চিম থানার জালে ৪ অভিযুক্ত
