প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত প্রতিমাগুলির যথাযথ বিসর্জনের উদ্যোগ নিল ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)। ‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।পুজো শেষ হওয়ার পর রাস্তাঘাট ও বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রতিমা ঘিরে ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি পরিবেশ ও শহরের সৌন্দর্য নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত প্রতিমাগুলি চিহ্নিত করে সংগ্রহের ব্যবস্থা করেন BJYM-এর নেতৃত্বরা।পরবর্তীতে সংগৃহীত প্রতিমাগুলিকে যথাযথ মর্যাদার সঙ্গে দশমিঘাট বিসর্জনস্থলে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। উদ্যোগের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
‘আমার মূর্তি, আমার অভিমান’: পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জনে BJYM-এর উদ্যোগ
