Headlines

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খোয়াইয়ে পুলিশের ফ্ল্যাগ মার্চ

আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খোয়াই জেলা পুলিশ। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধারাবাহিকভাবে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে ঘিরে যাতে কোথাও অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য বিভিন্ন নির্বাচনী এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।এরই অংশ হিসেবে সোমবার খোয়াই জেলা পুলিশের উদ্যোগে তুলাশিখর সাব-জোনাল এলাকা থেকে ফ্ল্যাগ মার্চ শুরু হয়। এরপর পূর্ব রাজনগর, কলাবাগান হয়ে পূর্ব তকছায়া এলাকায় পৌঁছায় পুলিশের দল।ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রঙ্গ দুলাল দেববর্মা, চাম্পাহাউর থানার ওসি সনেশ দেববর্মা, খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা, সেকেন্ড ওসি অজিত দেববর্মা, এএসআই শ্যামল দেববর্মা-সহ টিএসআর-এর অফিসার ও পুলিশকর্মীরা।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার পরিবেশ তৈরি করা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের উপযোগী পরিস্থিতি নিশ্চিত করাই এই ফ্ল্যাগ মার্চের মূল উদ্দেশ্য।নির্বাচনের আগে খোয়াই জেলা পুলিশের এই তৎপরতায় নির্বাচনী এলাকাগুলিতে নিরাপত্তা প্রস্তুতির চিত্রই সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *