সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা স্তরের সড়ক নিরাপত্তা সচেতনতা ও সংবেদনশীলতা কর্মসূচির আয়োজন করা হলো আগরতলা স্টেট গেস্ট হাউসে। পরিবহন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ পরিবহন দপ্তরের আধিকারিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।সড়কে যানবাহন চালানোর সময় নিয়ম মেনে চলা, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।
সড়ক নিরাপত্তায় সচেতনতার বার্তা, জেলা স্তরের কর্মসূচির উদ্বোধন মন্ত্রী সুশান্তের
