বনমালীপুর: পুকুর সংস্কারের উদ্যোগকে সামনে রেখে বনমালীপুরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের দুটি পুকুর পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।স্থানীয় এলাকার পুকুর দুটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মেয়র সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা পরিদর্শনে যান। পুকুরগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।পরিদর্শনের পর পুকুর দুটির প্রয়োজনীয় সংস্কারকাজের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের সুবিধার পাশাপাশি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সংস্কারের উদ্যোগ, বনমালীপুরের দুই পুকুর পরিদর্শনে মেয়র
