Headlines

মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে পুলিশ সুপারের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা: মদ্যপ অবস্থায় মা-বাবাকে মারধর এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে বড়দেওয়ালীর এনবিআরসি এলাকার বাসিন্দা তন্ময় রায়ের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর মাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগও উঠেছে।স্থানীয়দের দাবি, মায়ের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।ঘটনার প্রতিবাদে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সোমবার পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, তন্ময় রায়ের আচরণে এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *