Headlines

পিস্তলের পর এবার ইয়াবা! বিএসএফের হাতে গেদু-সহ ২ জন আটক

ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক ধনপুর মণ্ডল সভাপতি বিপুল মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত চিরঞ্জিত শীল ওরফে ‘গেদু’ এবং তার সহযোগী ইয়াসিন মিয়া। ঘটনাকে ঘিরে ধনপুর এলাকায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।সূত্রের খবর, গতকাল মধ্যরাতে ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করে বিএসএফ। বর্তমানে গেদু ও ইয়াসিন মিয়া যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে বলে জানা গেছে।অভিযোগ, এর আগেও গেদুর বাড়ি থেকে পিস্তল উদ্ধার করেছিল বিএসএফ। সেই ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। গতরাতের ঘটনাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি সূত্রের।আরও জানা গেছে, ২০২৩ সালের একটি NDPS মামলায় জেল খেটেছিল গেদু। এবার ফের মাদক সংক্রান্ত অভিযোগে তার আটক হওয়াকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।ঘটনায় কারা জড়িত এবং আটক দু’জনের কাছ থেকে ঠিক কী পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। রাজনৈতিক প্রভাবশালী মহল থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে—এমন অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *