Headlines

ভিলেজ কাউন্সিল ভোটে পোস্টাল ব্যালট শুরু, মুঙ্গিয়াকামিতে ভোট দিলেন সরকারি কর্মীরা

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকে নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়েছে। মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এলাকায় সকাল ১০টা থেকে শুরু হয় এই ভোটদান প্রক্রিয়া।নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার-সহ একাধিক স্তরের সরকারি কর্মীরা দায়িত্ব পালন করবেন। ফলে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এলাকায় নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সংক্রান্ত বিধি মেনেই সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া।মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও অভিজিৎ কুমার দাসের তত্ত্বাবধানে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করা হয়।২৮ সেপ্টেম্বরের ভোটকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতিও চলছে জোরকদমে। ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান শুরু হওয়ায় ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতিতে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *