Headlines

মান্দাইয়ে মহিলা কর্মীদের হাতেই নির্বাচনী কর্মীদের পোস্টাল ভোটগ্রহণ!

আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মী, পুলিশ ও অন্যান্য ভোটকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ।মঙ্গলবার মান্দাই ব্লকে অনুষ্ঠিত হয় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া। উল্লেখযোগ্য বিষয়, এই ভোটগ্রহণের পুরো ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মহিলা কর্মীরা। নির্ধারিত নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোটগ্রহণ।গোটা প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার। তিনি জানান, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতেই নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুযায়ী এই পোস্টাল ব্যালট ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *