তেলিয়ামুড়ায় ট্রাফিক পুলিশের নজরদারিতে আটক করা হলো প্রেস স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়ি। গাড়িটির নম্বর TR01K-4457। অভিযোগ, গাড়িটির বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।জানা যায়, মঙ্গলবার তেলিয়ামুড়া এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশি ও নজরদারি চালানোর সময় ট্রাফিক পুলিশের নজরে আসে গাড়িটি। গাড়িতে প্রেস স্টিকার লাগানো থাকলেও নথিপত্র যাচাই করতে গিয়ে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের বিষয়টি সামনে আসে বলে অভিযোগ।এরপর ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে প্রয়োজনীয় নথিপত্র যাচাই শুরু করে। প্রেস স্টিকার ব্যবহার করে কোনো ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রেস স্টিকার লাগানো গাড়িতে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের অভিযোগ, তেলিয়ামুড়ায় আটক প্রাইভেট গাড়ি!
