আগরতলা, ২২ সেপ্টেম্বর: পুজোর মরশুমকে সামনে রেখে স্বর্ণকমল জুয়েলার্স ঘোষণা করল তাদের বিশেষ শারদ উৎসব–দুর্গাপূজা অফার ২০২৬। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অফার ঘোষণা করা হয়। শারদ উৎসবের অফার চলবে ৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এরপর ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত থাকবে দীপাবলি অফার।স্বর্ণকমলের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের অফারে ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০ শতাংশ ছাড়, স্বর্ণালঙ্কারের মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড়, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে ২টি গাড়ি ও ২টি স্কুটার জেতার সুযোগ থাকবে।যোগ্য ডায়মন্ড জুয়েলারি ক্রেতারা বাম্পার লাকি ড্রয়ের মাধ্যমে ১১টি ডায়মন্ড রিং জেতার সুযোগও পাবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্তসাপেক্ষে পুরনো সোনা সম্পূর্ণ মূল্যে বিনিময়ের সুবিধাও থাকবে।এবারের উৎসবের অন্যতম আকর্ষণ জুয়েলারি প্রি-বুকিং সুবিধা। মাত্র ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে গয়না প্রি-বুক করা যাবে এবং ৪৫ দিনের জন্য সোনার দর নির্দিষ্ট রাখার সুযোগ পাবেন গ্রাহকরা। ডেলিভারির সময় বুকিং ও ডেলিভারির মধ্যবর্তী সময়ে প্রযোজ্য সর্বনিম্ন সোনার দরের সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে প্রযোজ্য অন্যান্য অফারও মিলবে।সংবাদ সম্মেলনে স্বর্ণকমলের চেয়ারম্যান গোপাল চন্দ্র নাগ ত্রিপুরার জনগণকে দুর্গাপূজা ও উৎসবের আগাম শুভেচ্ছা জানান। তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।পরিচালক জয় নাগ জানান, উৎসবের জন্য বিশেষভাবে তৈরি নতুন ডিজাইনের বিভিন্ন গহনার কালেকশন নিয়ে প্রস্তুত স্বর্ণকমল। অন্যদিকে পরিচালক দিবাকর নাগ জানান, অফার চলাকালীন একটি বড় ডায়মন্ড প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে গ্রাহকরা হীরার গহনার বিস্তৃত সম্ভার দেখার সুযোগ পাবেন।ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা, গোমতী ও উত্তর ত্রিপুরার বিভিন্ন দুর্গাপূজা ক্লাবকেও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।নতুন গহনার কালেকশন, বিশেষ ডায়মন্ড প্রদর্শনী, আকর্ষণীয় ছাড় এবং একাধিক পুরস্কারের সুযোগ নিয়ে এবারের উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন করেছে স্বর্ণকমল জুয়েলার্স। অফার ও লাকি ড্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী কার্যকর থাকবে।
পুজোর আগে স্বর্ণকমলের ধামাকা অফার! ২ গাড়ি, ২ স্কুটার ও ১১ ডায়মন্ড রিং জয়ের সুযোগ
