Headlines

চিত্র সাংবাদিক বিকাশ কোলের প্রয়াণ, প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা

আগরতলা: প্রয়াত হলেন প্রবীণ চিত্র সাংবাদিক বিকাশ কোলে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। হৃদরোগে ভুগছিলেন বিকাশ কোলে। তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে তাঁর মরদেহ নিয়ে আসা হলে সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সহকর্মীরা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেন।দীর্ঘ সাংবাদিকতা জীবনে চিত্র সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন বিকাশ কোলে। তাঁর প্রয়াণে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত মহলে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।সহকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *