আগরতলা: রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ডে পি আর এম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোনের নির্মাণকাজ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, নির্মাণস্থলে উপর থেকে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুনের ছিটকে পড়া অংশ রাস্তা দিয়ে যাওয়া এক মা ও তাঁর ছেলের গায়ে পড়ে।মাথায় হেলমেট থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনায় মা-ছেলে আহত হন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থল থেকে প্রায়ই বিভিন্ন সামগ্রী নিচে পড়ছে। ফলে ব্যস্ত রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। নির্মাণকাজের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক ব্যারিকেড রাখা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।ঘটনার বিষয়ে নির্মাণকারী সংস্থার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কথা বলতে রাজি হননি। ফলে নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
নির্মাণকাজের আগুনের ছিটকে আহত মা-ছেলে, পুরাতন মোটর স্ট্যান্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
