Headlines

পুজোর আগে মহারাজগঞ্জে যানজট রুখতে ট্রাফিকের বৈঠক

আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজারে যানজট ও ট্রাফিক বিধি লঙ্ঘন রুখতে উদ্যোগী হল ট্রাফিক দপ্তর। বাজারের ব্যবসায়ীদের নিয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।মহারাজগঞ্জ বাজারে প্রতিদিনই ছোট, বড় ও মাঝারি আকারের বিভিন্ন যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। এর পাশাপাশি অনেক ক্ষেত্রেই ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। শারদ উৎসবের সময় বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের দিনগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গেছে।বৈঠকে বাজারের যান চলাচল, পার্কিং ব্যবস্থা, ট্রাফিক বিধি মেনে চলা এবং উৎসবের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর জানান, মহারাজগঞ্জ বাজারে যানজট ও ট্রাফিক বিধি লঙ্ঘনের মতো সমস্যাগুলি চিহ্নিত করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। উৎসবের সময় সাধারণ মানুষের যাতে যাতায়াতে সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *