Headlines

ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে অমরপুর–গন্ডাছড়া সড়কে পথ অবরোধে বসেন একদল উপজাতি মহিলা। বুধবার সাতচনদরাই পাড়া এলাকায় এই অবরোধের জেরে সড়কে যান চলাচল ব্যাহত হয়।অভিযোগ, ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কেটে ফেলা হলেও ক্ষতিগ্রস্তদের এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে পথ অবরোধে সামিল হন তাঁরা।পরবর্তীতে বিরোধী দলনেতার হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে আলোচনা হয়। তাঁর হস্তক্ষেপের পর অবশেষে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ক্ষতিপূরণের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *