উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় দীর্ঘদিনের দাবির পর অবশেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে চলেছে। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই কেন্দ্রকে ঘিরে এলাকাজুড়ে খুশির আবহ।বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজনের মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, জেলা পরিষদের সহ-সভাপতি সুজন সেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগোনোয় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। ভূমি পূজন অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।স্থানীয়দের আশা, নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার শিশু ও মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন পরিষেবা আরও সহজে পেতে পারবেন। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সূচনায় এদিন এলাকায় উৎসাহ ও আনন্দের পরিবেশ দেখা যায়।
দীর্ঘদিনের দাবি পূরণ, চন্দ্রপুর গর্জন টিলায় শুরু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ
