আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কাঠালিয়া ব্লকে শুরু হয়েছে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া। বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ কাঠালিয়া ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামীকালও চলবে এই ভোটগ্রহণ।রিটার্নিং অফিসার তথা ব্লকের বিডিও দীপতনু দেববর্মা জানান, কাঠালিয়া ব্লকের অন্তর্গত পাঁচটি ভিলেজ কমিটিতে মোট ৩৭টি আসন রয়েছে। নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীরা ১৫ নম্বর আবেদনপত্র পূরণ করে ভোটদানের প্রক্রিয়ায় অংশ নেন। প্রথম দিনে মোট ২৪ জন ভোটকর্মী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।রিটার্নিং অফিসার আরও জানান, প্রথম দিনের ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালটগুলি থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্ট্রং রুমে নিরাপদে সংরক্ষণ করা হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লক কার্যালয় চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।এদিনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য দেন রিটার্নিং অফিসার দীপতনু দেববর্মা।
এডিসি ভিলেজ কমিটি নির্বাচন: কাঠালিয়ায় প্রথম দিন ভোট দিলেন ২৪ ভোটকর্মী
