জম্পুইজলা: দেশের সেবায় ১৫ বছর কাটিয়েও আজ চরম আর্থিক সংকটে প্রয়াত জওয়ান অজিত দেববর্মনের পরিবার। জম্পুইজলা চিকনছড়া ভিলেজের চন্ডীঠাকুর পাড়ায় দুই সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী নন্দিতা দেববর্মা।পরিবারের দাবি, অজিত দেববর্মন সিআরপিএফের ১২৭ নম্বর ব্যাটেলিয়ানে প্রায় ১৫ বছর চাকরি করেছিলেন। প্রথম সন্তানের মৃত্যুর পর ২০০৩ সালে শ্রীনগর থেকে চাকরি ছেড়ে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। প্রায় পাঁচ বছর আগে তাঁর মৃত্যু হয়।নন্দিতা দেববর্মার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর এখনও তিনি পেনশন পাননি। পাশাপাশি সরকারি ঘর, ভাতা কিংবা শৌচালয়ের মতো মৌলিক সরকারি সহায়তাও মেলেনি বলে তাঁর দাবি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে চরম অভাবের মধ্যে দিন কাটছে তাঁদের।অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা প্রদানের আবেদন জানিয়েছেন নন্দিতা দেববর্মা। তাঁর আশা, প্রশাসনের নজরে এলে দীর্ঘদিনের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।
১৫ বছর ফৌজে চাকরি, আজও পেনশনহীন জওয়ানের পরিবার! মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন
