কমলপুর: সংসারের অভাব মেটাতে কেরালায় প্লাইউড কোম্পানিতে কাজে গিয়েছিলেন কমলপুরের এক যুবক। কিন্তু সেখানে যাওয়ার পর কেটে গেছে প্রায় এক বছর। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই। কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন—কিছুই জানতে পারছে না পরিবার।নিখোঁজ পুত্রের সন্ধান পেতে ইতিমধ্যেই কমলপুর থানার দ্বারস্থ হয়েছেন তাঁর মা। কিন্তু এখনও ছেলের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ আরও বাড়ছে। অবশেষে অসহায় অবস্থায় এদিন কমলপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের দ্বারস্থ হন ওই মা।ছেলের ছবি ও পরিচয় তুলে ধরে তাঁকে খুঁজে বের করার জন্য প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। দীর্ঘদিন ধরে নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় মায়ের কান্নায় এদিন ভারী হয়ে ওঠে কমলপুর প্রেস ক্লাব চত্বর।পরিবারের আবেদন, যুবকটির বিষয়ে কেউ কোনও তথ্য পেয়ে থাকলে যেন দ্রুত পরিবারের সঙ্গে অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
কেরালায় কাজে গিয়ে এক বছর ধরে নিখোঁজ কমলপুরের যুবক! ছেলের সন্ধানে থানায় মায়ের কান্না
