Headlines

১৮৫৬ জন TET উত্তীর্ণের একযোগে নিয়োগের দাবি, ফের JRBT চেয়ারম্যানের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

২০২৪ সালে TET-১ ও TET-২ উত্তীর্ণ ১৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে ফের JRBT বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন বেকার যুবক-যুবতীরা। বৃহস্পতিবার নিয়োগের দাবিতে তারা বোর্ডের চেয়ারম্যানের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৪ সালে TET-১ ও TET-২ পরীক্ষায় উত্তীর্ণ সকল ১৮৫৬ জনকে অবিলম্বে একযোগে নিয়োগ করতে হবে। তাদের অভিযোগ, নিয়োগের বিষয়টি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত সেই সুযোগ পাননি তারা।দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *