আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার খোয়াই জেলার একাধিক ব্লকের নির্বাচন প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।এদিন তাঁর সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।পরিদর্শনের শুরুতেই রাজ্য নির্বাচন কমিশনার পদ্মবিল ব্লকের স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার এবং একটি পুলিং স্টেশন ঘুরে দেখেন। এরপর তিনি তুলাশিখর ব্লকের রিটার্নিং অফিসার বিশ্ব দেববর্মার সঙ্গে ভারত সর্দারপাড়া বিদ্যালয়ে তৈরি করা তুলাশিখর ব্লকের স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে খোয়াই জেলার প্রতিটি ব্লকের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, নির্বাচন সংক্রান্ত বিষয়গুলিতে খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
ADC ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন কমিশনার, পরিদর্শনে স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার
