টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড ফর টিচার্স (TRBT)-এর চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব।টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া, চাকরিপ্রার্থীদের প্রত্যাশা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও প্রত্যাশা রয়েছে।সংবাদমাধ্যমের সামনে TRBT চেয়ারম্যানের বক্তব্যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বোর্ডের অবস্থান ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন দিক উঠে আসে। তাঁর বক্তব্য ঘিরে এখন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে মুখ খুললেন TRBT চেয়ারম্যান
