Headlines

দিনের সংঘর্ষের পর রাতে হামলা! নিরাপত্তাহীন মুন্না পালের পরিবার

ধর্মনগরে ফের উত্তেজনা। বুধবার দুপুরে জেলা বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন দলীয় কর্মী মুন্না পাল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতেই তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মুন্না পালের বাড়িতে হামলা চালায়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অসহায় মায়ের চোখে জল, নিরাপত্তা নিয়ে উদ্বেগে গোটা পরিবার।হামলার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।দুপুরের সংঘর্ষের সঙ্গে রাতের হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, কিংবা হামলার নেপথ্যে কারা রয়েছে—তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *