Headlines

NSS দিবসে মানবিক উদ্যোগ, দরিদ্রদের হাতে নতুন পোশাক আগরতলা মহিলা কলেজের

আগরতলা মহিলা কলেজে পালিত হলো NSS দিবস। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সঞ্জিতা রিয়াং-সহ অধ্যাপক, NSS স্বেচ্ছাসেবক ও অন্যান্যরা।NSS দিবসকে ঘিরে শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি কলেজের সদস্যরা। মানবিক উদ্যোগ হিসেবে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কলেজের এই উদ্যোগে উপকৃত হন বহু মানুষ।সামাজিক দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে NSS-এর স্বেচ্ছাসেবক ও কলেজের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *