Headlines

প্রতিবেশী যুবককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, বামুটিয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ!

বামুটিয়ায় প্রতিবেশী এক যুবককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাসের ভাই শঙ্কর দাসের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার পর বামুটিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।অভিযোগকারীর আরও দাবি, পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা দেওয়ার পরও অভিযোগের রিসিভ কপিও দেওয়া হয়নি। ফলে ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *