Headlines

শারদ সম্মান নিয়ে পৌর নিগমে বিশেষ বৈঠক, প্রস্তুতি নিয়ে আলোচনা

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শারদ সম্মান প্রদান নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় পৌর নিগমে। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিক ও সংশ্লিষ্টরা।বৈঠকে শারদ সম্মানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি, সৌন্দর্যায়ন ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় করা হয়। পৌর নিগমের পক্ষ থেকে আসন্ন উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *