পূর্ব আড়ালিয়ার ২৭ নম্বর ওয়ার্ডে নতুন উন্নয়ন প্রকল্পের কাজের সূচনা উপলক্ষে ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে চলা এই প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ। ভূমি পূজনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্থানীয় এলাকার উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।
৪০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পে পূর্ব আড়ালিয়ায় ভূমি পূজন
