আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শহর ও সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ট্রাফিক দপ্তর। এ নিয়ে শুক্রবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার দিনগুলিতে যানবাহন নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দপ্তরের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পূজার সময় বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়।এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর। পূজার দিনগুলিতে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
দুর্গাপূজায় যানজট রুখতে ট্রাফিকের বিশেষ প্রস্তুতি, সাংবাদিক সম্মেলনে এসপি কান্তা জাহাঙ্গীর
