আগরতলা শহরে পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। লেইক চৌমুহনি সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ৯৬ লক্ষ টাকা।জানা গেছে, নিয়মিত গাড়ি চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় একটি গাড়িতে তল্লাশি চালায় পশ্চিম থানার পুলিশ। তল্লাশির সময় গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনায় গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি সনজিৎ সেন।
লেইক চৌমুহনিতে পুলিশের নাকা চেকিং, গাড়ি থেকে উদ্ধার ৯৬ লক্ষ টাকার গাঁজা!
