আগরতলা: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃবৃন্দ ও কর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও তাঁর রাজনৈতিক-সামাজিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়।
বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী
