কুমারঘাটে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পিকলু বড়ুয়ার বাড়িতে পুলিশের অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অভিযানে তাঁর বাড়ির সামনে থাকা একটি গাড়ি থেকে নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি উঠেছে।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কী ধরনের নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আসেনি। তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
কুমারঘাটের ব্যবসায়ী পিকলু বড়ুয়ার বাড়িতে পুলিশের অভিযান, গাড়ি থেকে নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি
