আগরতলার জগন্নাথবাড়ি এলাকার স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের দ্বিবার্ষিক সম্মেলন
