দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ির ঠাকুরছড়া নারায়ণ পাল পাড়া এলাকায় ২১ মাসের শিশু সন্তানকে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম অর্পিতা দে (মুহুরী), বয়স ২১ বছর।পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ অর্পিতা তার ২১ মাসের পুত্র সন্তানকে কোলে নিয়ে মোবাইল ফোন ঠিক করাতে জোলাইবাড়ি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি।এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মা ও শিশুর কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার অর্পিতার শ্বশুর সজল মুহুরী বাইখোরা থানায় মিসিং ডায়েরি করেন।পরিবারের পক্ষ থেকে অর্পিতার নিখোঁজের ঘটনায় শান্তিরবাজার এলাকার বাসিন্দা প্রেম দাস নামে এক যুবকের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয় এবং পুলিশও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানায়নি।বাইখোরা থানার পুলিশ জানিয়েছে, মিসিং ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুটির সন্ধানে বিভিন্নভাবে খোঁজ চালানোর পাশাপাশি মোবাইল ফোনের সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাকে ঘিরে জোলাইবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মোবাইল ঠিক করতে বেরিয়ে ২১ মাসের শিশুসহ নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য জোলাইবাড়িতে
