বাড়ির সামনে ইট রাখাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হলেন চারজন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার চান্দিনামুড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ইট রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন বলে জানা গেছে।আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইট রাখাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, চান্দিনামুড়ায় আহত ৪
