আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শিলাছড়ি এডিসি ভিলেজে জোরকদমে প্রচারে নামল জাতীয় কংগ্রেস। শনিবার শিলাছড়ি এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কংগ্রেস মনোনীত প্রার্থীর সমর্থনে ভোট প্রচার ও জনসংযোগ করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা।প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান, ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ এবং যুব নেতা আনোয়ার হোসেন। নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে সমর্থন চেয়ে প্রচার চালান তাঁরা।
শিলাছড়িতে কংগ্রেসের বাড়ি বাড়ি প্রচার, প্রার্থীর সমর্থনে জনসংযোগ
