Headlines

হলুদিয়া ভিলেজে ভোটের আগে বিজেপির প্রচার, সিপিএম ছেড়ে দলে ১৫ জনের যোগদান

ভিলেজ কমিটি নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত হলুদিয়া এডিসি ভিলেজেও অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটের আগে শনিবার রঙ্গিটিলা গুচ্ছগ্রামে নির্বাচনী প্রচারে জোর দিল বিজেপি।২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত প্রচারসভায় হলুদিয়া এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর আসনে বিজেপির মনোনীত প্রার্থী অমৃত দেববর্মার সমর্থনে প্রচার চালানো হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির যুব নেতা বিল্লু জমাতিয়া, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথরাই মলসুম-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।প্রচারসভায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। এদিন সিপিআইএম ছেড়ে ১৫ জন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান যুব নেতা বিল্লু জমাতিয়া।ভোটের ঠিক আগে এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থনের প্রতিফলন নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে। সোমবারের ভোটকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *