Headlines

মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণসহ ৪ দফা দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করল পাঁচ বামপন্থী দল। শনিবার সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল)-এর যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরে একাধিক দাবি জানানো হয়। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তোলা হয়। চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলনকারীরা স্লোগান দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *