Headlines

শ্রীনগর স্কুলে ছাত্রীদের হেনস্তার অভিযোগ, FIR প্রত্যাহারে উঠছে প্রশ্ন

সাব্রুম মহকুমার শ্রীনগর হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে একাধিক ছাত্রীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর ভিলেজ কাউন্সিল নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে।অভিভাবকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর বিদ্যালয় চত্বরে কয়েকজন ছাত্রীকে চিপসের প্রলোভন দেখিয়ে হেনস্তা করা হয়। পরদিন বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে জানান অভিভাবকরা। খবর পেয়ে সাব্রুমের এসডিএম, বিডিও ও এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন।অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের মাধ্যমে শ্রীনগর আউটপোস্টে একটি এফআইআরও দায়ের করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।তবে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে এফআইআর প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, অভিযুক্ত বিএসএফ জওয়ান পরিবারের কাছে ক্ষমা চাওয়ার পর বিষয়টি মিটিয়ে দেওয়া হয়।ঘটনার প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে এফআইআর প্রত্যাহার করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নাবালিকাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি উঠছে।উল্লেখ্য, এ ঘটনায় ওঠা অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। নাবালিকাদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *