Headlines

উৎসবের আবহে বগাফায় ভোট, ১৪ ভিলেজে বুথে বুথে দীর্ঘ লাইন

সোমবার সকাল ৭টা থেকেই উৎসবের আমেজে শুরু হয়েছে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভিলেজ কাউন্সিলের ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। স্ত্রী ও মায়ের সঙ্গে তিনি ভোটকেন্দ্রে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।অন্যদিকে, দেবিপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোট দেন এমডিসি কেনারাম রিয়াং। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও।ভোটগ্রহণকে কেন্দ্র করে বেশ কিছু বুথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে সৌজন্যের ছবিও ধরা পড়ে। কোথাও দুই দলের কর্মী-সমর্থকদের কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ভোটের দিনে এই সৌজন্যের ছবি নজর কেড়েছে।বগাফা ব্লকের ১৪টি ভিলেজের দখল নিয়ে এনডিএ জোটের দুই শরিক দলের মধ্যেই আত্মবিশ্বাস রয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় কার পক্ষে যায়, তা স্পষ্ট হবে ফলাফল ঘোষণার পরই।ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত বগাফা ব্লকের ১৪টি ভিলেজের ৪৬টি পুলিং স্টেশনে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *