দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালিয়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ায় রাজনৈতিক মহলে নতুন চর্চার সৃষ্টি হয়েছে। সোমবার ১৮টি পরিবারের মোট ৩৬ জন ভোটার সিপিএম ছেড়ে TIPRA Motha দলে যোগদান করেন।স্থানীয় নেত্রী Reshma Jamatia-র নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান Harendra Reang, সিনিয়র নেতা Chittaranjan Debbarma, Jitendra Reang সহ অন্যান্য নেতৃত্ব।যোগদানকারীদের মধ্যে জাতি ও জনজাতি—উভয় সম্প্রদায়ের ভোটার ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এডিসি এলাকায় বিজেপি নেতাদের দুর্ব্যবহার ও স্বজনপোষণের কারণেই সাধারণ মানুষের একাংশ দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।রাজনৈতিক মহলের মতে, দক্ষিণাঞ্চলে Harendra Reang-এর নেতৃত্বে তিপ্রা মথার সাংগঠনিক ভিত্তি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই তাঁর জনপ্রিয়তা বাড়ছে বলে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
কাঁঠালিয়ায় সিপিএম ছেড়ে তিপ্রা মথায় যোগ ৩৬ ভোটারের, বিজেপির বিরুদ্ধে ক্ষোভের অভিযোগ
