কংগ্রেসের আন্দোলনকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল ধর্মনগরে। জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানাল কংগ্রেস কর্মীরা।এদিন বিভিন্ন দাবি ও অভিযোগকে সামনে রেখে কংগ্রেসের কর্মী-সমর্থকরা জেলা শাসকের কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখানে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জ্ঞানেশ কুমারের কুশপুতুলে আগুন ধরিয়ে দেন তারা।ঘটনাকে কেন্দ্র করে জেলা শাসকের কার্যালয় চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ
